নলডাঙ্গায় যুগলি খাল পুনর্খনন কাজের উদ্বোধন

আড়াই কোটি টাকা ব্যয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার যুগলি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ১০ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি খনন করা হলে সংরক্ষণ করা যাবে পাঁচ লাখ ঘনমিটার পানি।

আড়াই কোটি টাকা ব্যয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার যুগলি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ১০ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি খনন করা হলে সংরক্ষণ করা যাবে পাঁচ লাখ ঘনমিটার পানি। এছাড়া শুকনো মৌসুমে সেচের আওতায় আসবে আট হাজার বিঘা জমির ফসল। গতকাল দুপুরে আড়াই কোটি টাকা ব্যয়ে যুগলি খালের মির্জাপুর স্লুুইসগেট থেকে হলুদঘর স্লুুইসগেট পর্যন্ত ১০ কিলোমিটার সরকারি খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন নাটোর- আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

সময় উপস্থিত ছিলেন নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম, নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিনা খাতুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ।

নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম জানান, ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি কাজে সেচ সম্প্রসারণ করা প্রকল্পের লক্ষ্য। উপজেলার মির্জাপুর স্লুইসগেট হতে হলুদঘর স্লুইচগেট পর্যন্ত যুগলি খাল পুনর্খনন কাজ শেষ হলে পাঁচ লাখ ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। সংরক্ষণের পানি দিয়ে দেশীয় মাছের প্রজনন কৃষি জমিতে জলাবদ্ধতা দূরীকরণ এবং শুকনো মৌসুমে অন্তত আট হাজার বিঘা জমির ফসল সেচ কাজে পানি ব্যবহার করা যাবে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

আরও