উপাচার্য বরাবর স্মারকলিপি

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি শিবিরের

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে রাবি শিবির সভাপতি বলেন, রাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তাই দ্রুত পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা করতে হবে। একইসঙ্গে একটি নিরপেক্ষ, গ্রহনযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে

শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত, অনাবাসিক ভাতা, পূর্ণাঙ্গ মেডিকেল, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর এবং পরবর্তী ছাত্রসংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। পরে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী আবাসন সংকটের কারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। শিক্ষার্থীদের এ আবাসন সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের জন্য অনাবাসিক ভাতা চালু করতে করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান অনুযায়ী সিনেটকে কার্যকর ও নিয়মিত সক্রিয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ, জবাবদিহি ও প্রশাসনিক কার্যক্রমে সিনেটের ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন করতে হবে।

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে রাবি শিবির সভাপতি বলেন, রাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তাই দ্রুত পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা করতে হবে। একইসঙ্গে একটি নিরপেক্ষ, গ্রহনযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ছাত্রশিবির মনে করে, এসব দাবি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক পরিবেশ আরো শক্তিশালী হবে।

এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অফিস সম্পাদক শামীম পাটোয়ারী, অর্থ সম্পাদক আহমেদ ফারহান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীবসহ শাখা ও হল শিবিরের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

আরও