হাম ও হামের উপসর্গে মৃত্যু আটশ ছুঁইছুঁই

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ শিশু।

হামের উপসর্গে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো চার শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৭৯৭ শিশুর।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুইজন, রাজশাহীতে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছে।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার আটজন শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ শিশু।

আরও