ওবায়দুল কাদের ও আইভীসহ ১৩০ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলামের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সেলিনা হায়াৎ আইভীসহ ১৩০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন মিনারুলের ভাই নাজমুল হক।

জানা গেছে, একই ঘটনায় সৈয়দ মোস্তফা কামাল রাজু নামের একজনও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহত রাজুর স্ত্রী আকলিমা আক্তার আরেকটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, আন্দোলনের সময়কার ঘটনা নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় আরো ৩২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ফতুল্লা থানায় ৮টি, রূপগঞ্জ থানায় ৪টি এবং আড়াইহাজার থানায় ৪টি মামলা হয়েছে।

আরও