ভালুকায় দুই বাসের মুখোমুখি সংর্ঘষে নিহত ২, আহত ২০

বাজারের কাছাকাছি এলাকায় ময়মনসিংহগামী আয়ান-রায়ান বাসের সাথে উল্টোদিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশই দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু ঘটে।

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের কাছাকাছি এলাকায় ময়মনসিংহগামী আয়ান-রায়ান বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশই দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু ঘটে। গুরুতর আহত হয় আরো ২০ জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আরও