সাংবাদিক মিজানুর রহমান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

সাংবাদিক মিজানুর রহমান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (১১ জানুয়ারি)। ৫৩ বছর বয়সে ২০২১ সালের এ দিনে তিনি মারা যান

সাংবাদিক মিজানুর রহমান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (১১ জানুয়ারি)। ৫৩ বছর বয়সে ২০২১ সালের এ দিনে তিনি মারা যান। 

মিজানুর রহমান খান ১৯৬৬ সালের ৩১ অক্টোবর ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করেন।

সাংবাদিকতার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সর্বশেষ প্রথম আলোর যুগ্ম সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। এর আগে তিনি সমকাল, যুগান্তর, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার, নিউ নেশন, সাপ্তাহিক মানচিত্র এবং বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণাঞ্চল ও বিপ্লবী বাংলাদেশসহ দেশী-বিদেশী বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। 

তিন দশকের সাংবাদিকতা জীবনে সংবিধান ও আইন নিয়ে লেখালেখির কারণে আইন অঙ্গনে তিনি ব্যাপক পরিচিত ছিলেন। সংবিধান, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের বিধি নিয়ে সাংবাদিকতায় সক্রিয় ছিলেন মিজানুর রহমান খান। 

আগামীকাল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে। দুপুরে কবরস্থান সংলগ্ন মসজিদে এতিমদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবে তার পরিবার। একই দিনে ঝালকাঠির নলছিটিতে তার নিজ বাড়িতে দোয়ার আয়োজন রয়েছে। এছাড়া ১৪ জানুয়ারি তার পৈতৃক বাড়ি নলছিটিতেও রয়েছে দোয়ার আয়োজন।

আরও