চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করেছেন র্যাব ও বিজিবি সদস্যরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়া তালতলা বাজারে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল ও ট্রাক জব্দ করা হয়। র্যাব সূত্র জানায়, মঙ্গলবার রাতে র্যাব ও বিজিবি যৌথভাবে বালিয়াদিঘী কলোনীপাড়া তালতলা বাজারে এ অভিযান চালানো হয়।