গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে তীব্র বাতাসের কবলে পড়ে নৌকাডুবি ঘটেছে। এ ঘটনায় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোজাম্মেল হক তারা মিয়া (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। গতকাল বিকালে উপজেলার কাতলামারী জোনাকির মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাশুক রহমান বিষয়টি নিশ্চিত করেন।