চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের পৌর পশুহাটের কাছে চলন্ত ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত ট্রাক চাপায় নিহত আব্দুর রাজ্জাক (৪৫) আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আব্দুর রাজ্জাক কাজ শেষে তার বাইসাইকেল চেপে ফিরছিলেন। সে সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।