সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষীপুরের ১০টি গ্রামে আজ রোববার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। এদিন সকাল সাড়ে ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন।
এছাড়া জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কানপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১০টি গ্রামের আজ ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথক ভাবে স্ব-স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
প্রসঙ্গত, মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৩৯ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।