মুন্সিগঞ্জের শ্রীনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে সাপের কামড়ে ওসমান গনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজধানী ঢাকার মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওসমান গনি শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের খাহ্রা জামে মসজিদের ইমাম মুফতি সোলায়মান নূরীর ছেলে।

শিশুটির পরিবার জানায়, গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে শিশু ওসমান গনি নিজ ঘরের মেঝেতে বসে ভাত খাচ্ছিল। এ সময় ঘরের ভেতর লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে তাকে তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এরপর রাত ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ অফিসার (ওসি) নাজমুল হুদা খাঁন।

আরও