কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ১০ জনকে আটকের পর প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বৃহদাকৃতির খননযন্ত্র ও দুটি পরিবহনকাজে ব্যবহৃত বাল্কহেড জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বিষয়টি নিশ্চিত করেন।

আরও