ভোলায় ট্রাক চাপায় বিজিবি সদস্য নিহত

সকালে আবদুল খালেক বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সড়কের বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক একে অপরকে সাইড দিতে গেলে চাপা পড়েন খালেক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোলার দৌলতখানে ট্রাক চাপায় আবদুল খালেক (৬৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন।  আজ বুধবার সকাল ১০টার দিকে বাংলাবাজার-দৌলতখান সড়কের নইমুদ্দি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খালেক চরখলিফা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে আবদুল খালেক বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সড়কের বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক একে অপরকে সাইড দিতে গেলে চাপা পড়েন খালেক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাটক ট্রাকটি জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও