ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

নিহত মশিউর রহমান বরিশালের বুড়িরহাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মশিউর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান বরিশালের বুড়িরহাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন।

পুলিশ জানায়, ভাঙ্গাগামী লেনে চলার সময় হঠাৎ করেই মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ চলে যায়। এতে সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মশিউর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

আরও