একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। ২০২০ সালের ১৫ জুন বিকালে বড়াইগ্রাম উপজেলার ইকরি গ্রামের বেড়িবিলের একটি পাটখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় কৃষক মোবারক হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী রানী বেগম বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।