ট্রেনের বগি লাইনচ্যুত

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতে আসা একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতে আসা একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন ও রেলওয়ে কারখানার ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ সময় চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে চলাচলকারী পার্বতীপুর, খুলনা, রাজশাহীগামীসহ অন্যান্য ট্রেন চলাচল বন্ধ ছিল। দেড় ঘণ্টা পর বগিগুলো উদ্ধার করলে সৈয়দপুরের সঙ্গে ঢাকা ও খুলনা রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আরও