পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মতবিনিময় সভা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এ সভা আয়োজন করা হয়। গতকাল দুপুরে তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী বিজিবি ক্যাম্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিজিবির রিজিওন কমান্ডার, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।