কুমিল্লায় দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আজ দুপুর ২টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের মেইন পিলার ২০৫৭-এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তর হওয়া দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল রহিত দেওয়ান এবং এএসআই মো. ইমরান হোসেন। তারা কুমিল্লা ব্রাহ্মণ থানায় কর্মরত। হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ১০টার ব্রাহ্মণপাড়া থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন।

পরে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিত দেওয়ানকে উদ্ধার করতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করে বিএসএফের কাছে দিয়ে দেন তারা। পরে বিএসএফ তাদের দুজনকে ধরে নিয়ে যায়।

আরও