শ্রমিক অসন্তোষসহ চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

বৈঠকে উপস্থিত আছেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ অন্যান্যরা।

শ্রমিক অসন্তোষসহ চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । বৈঠকে উপস্থিত আছেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ অন্যান্যরা।

প্রধানমন্ত্রীর দফতর থেকে বণিক বার্তাকে জানানো হয়, ‘আজকের বৈঠকটি রুটিন বৈঠকের অংশ। তবে যেহেতু শ্রমিক অসন্তোষের ঘটনাটি গতকাল ঘটেছে, তাই সেটিও আলোচনায় থাকবে। সেইসঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠনের ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা গার্মেন্টেসের ঘটনার সঙ্গ যুক্ত আছে বলে বিভিন্ন প্রতিবিদনে এসেছে। সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’

আরও