ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়ক পথে তার গাড়িবহর যাত্রা করে।
জানা গেছে, ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
ফেনীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। বেলা সাড়ে ১২টায় পশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন’ (প্রথম পর্যায়) প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
এর পর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবারহ কার্যক্রমের উদ্বোধন এবং বিকাল সাড়ে তিনটায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যক্তিদের সন্মানি প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী।
দুপুরে ফুলগাজী ডাক বাংলোয় যোহরের নামাজ আদায় ও মধ্যহ্নভোজ করবেন তারেক রহমান।