সুন্দরবনে চার হরিণ শিকারি আটক

সুন্দরবন থেকে ট্রলার ও হরিণ শিকারের ফাঁদসহ চারজন শিকারিকে আটক করেছে বন বিভাগ। গতকাল বেলা ১১টায় তাদের বন আদালতে সোপর্দ করে বন বিভাগ। বন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমীর মল্লিক আটককৃতদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকা থেকে দুটি ট্রলার ও ৩০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ তাদের আটক করে বন বিভাগ।

সুন্দরবন থেকে ট্রলার হরিণ শিকারের ফাঁদসহ চারজন শিকারিকে আটক করেছে বন বিভাগ। গতকাল বেলা ১১টায় তাদের বন আদালতে সোপর্দ করে বন বিভাগ। বন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমীর মল্লিক আটককৃতদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকা থেকে দুটি ট্রলার ৩০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ তাদের আটক করে বন বিভাগ।

আটককৃতরা হলেন বরগুনা জেলার তালতলী উপজেলার সকিনা গ্রামের মো. হারুণ মুছল্লীর ছেলে মো. এনায়েত মুছল্লী (৩৭), একই গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে মো. আউয়াল হাওলাদার (২০), তালতলী উপজেলার সোনাঘাটা গ্রামের মো. আতাহার শিকদারের ছেলে আব্দুল রহিম শিকদার (৪০) মো. ফরহাদ শিকদার (২০)

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কচিখালী অভয়ারণ্য এলাকায় হরিণ শিকারের জন্য কয়েকজন অপেক্ষা করছে। বুধবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রলার ৩০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ চারজনকে আটক করা হয়।

আরও