সাতক্ষীরায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণ, দুটি তাজা বোমা উদ্ধার

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, রাতে কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে কারা যেন বোমা হামলা চালিয়েছে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে আরো দুটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে পুলিশ।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, রাতে কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে কারা যেন বোমা হামলা চালিয়েছে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে উপপরিদর্শক মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।

পরে ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার করা বোমা দুটি নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরও