হবিগঞ্জের নবীগঞ্জে শহীদ স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৬টায় পৌর শহরের নবীগঞ্জ জে কে সরকার হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষে সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ছাত্রলীগ নেতা ছালেক মিয়াকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।