ঝিনাইদহে দুই বাসের মাঝখানে চাপা পড়ে হকার নিহত

নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝখানে চাপা পড়ে উসমান আলী নামের এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বাসে ঘুরে পণ্য বিক্রি করতেন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উসমান আলী প্রতিদিনের মতো বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে ঘুরে পণ্য বিক্রি করছিলেন। বিকালে একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি দুই বাসের মাঝখানে চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়ে স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে। পুলিশ বাস শনাক্ত করতে পেরেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও