দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

সকালে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। আহত দুজনকে হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন মারা যান

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, তার সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন। আজ সকাল ৯টায় উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (১৬), মোখলেসপুর গ্রামের ছালম উদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং আফছাড়াবাদ কলোনির সমসের উদ্দিনের ছেলে কাইউম (২০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। আহত দুজনকে হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন মারা যান।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও