সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ, সম্পাদক আমজাদ

নির্বাচনে সংগঠনটির ১ হাজার ৭৬৭ জন আজীবন সদস্যের মধ্যে ১ হাজার ১৫৭ সদস্য ভোট দেন। সভাপতি পদে মোহাম্মদ মোশাররফ হোসাইন ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন দিদার পেয়েছেন ৩৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ মোশাররফ হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন। গতকাল নগরীর হালিশহরের ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সংগঠনটির ১ হাজার ৭৬৭ জন আজীবন সদস্যের মধ্যে ১ হাজার ১৫৭ সদস্য ভোট দেন। সভাপতি পদে মোহাম্মদ মোশাররফ হোসাইন ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন দিদার পেয়েছেন ৩৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন পেয়েছেন ৩২২ ভোট।

নির্বাচনে সহসভাপতি পদে অধ্যক্ষ মোকতাদের আজাদ খান ও অধ্যাপক শামসুল কবির শামীম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মুহাম্মদ ওবাইদুল্যাহ তরীক, অর্থ সম্পাদক পদে কাজী মো. মামসাদ, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল সজীব, প্রচার সম্পাদক পদে মো. মনজুর হোসাইন, দফতর সম্পাদক পদে ডা. মো. আব্দুল কাদের, মহিলা সম্পাদিক পদে মমতাজুন্নেসা সোমা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে ফেরদৌস আহমেদ কৌশিক এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দাউদ খালেদ চৌধুরী (কাইজার), এস এম কামরুল হাসান, এন এম শিহাব উদ্দিন, আবদুল হালিম নাছির, হাফেজ আজহারুল ইসলাম ফয়সাল, সেলিম উদ্দিন মাহমুদ, আমির হোসেন জুয়েল, আলমগীর আলম মেম্বার, মো. মনজুর কাদের, মো. সোহরাব উদ্দিন, মো. জাহিদ ও মো. নিজাম উদ্দীন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন ও ক্যাপ্টেন আনছারুল হক।

আরও