নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাওনাদারকে গুলি করে হত্যা, আসামি গ্রেফতার

নরসিংদীর পৌর শহরে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে দিনেদুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার (৩০ আগস্ট) সকালে পৌর শহরের ব্রাহ্মন্দীর খালপাড় কলেজ রোড অক্সফোর্ড সুপার সপের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুলিতে নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজ উদ্দিনের ছেলে।

নরসিংদীর পৌর শহরে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে দিনেদুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার (৩০ আগস্ট) সকালে পৌর শহরের ব্রাহ্মন্দীর খালপাড় কলেজ রোড অক্সফোর্ড সুপার সপের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গুলিতে নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সঙ্গে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল ভোরে শাহিন ওরফে পেটকাটা শাহিন আমির হোসেনকে  মোবাইলে ফোনে খালপারে আসতে বলেন। আমির হোসেন তার বড় বোনকে নিয়ে খালপার অস্কফোর্ড সুপার সপের সামনে গেলে শাহিন ও আমির হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন আমির হোসেনকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, আসামি শাহিন গুলি করে সেখান থেকে পালিয়ে যান। পরে আবার নিহতের বড় বোনের মোবাইলে কল করে জানতে চান যে- সে (আমির হোসেন) মারা গেছে নাকি বেঁচে আছে। পুলিশকে এ তথ্য জানালে প্রযুক্তির সহায়তায় তাকে রায়পুরা থেকে আটক করা হয়।

আরও