শোভাযাত্রা

শেরপুরে মাদকবিরোধী শোভাযাত্রা হয়েছে।

‘মাদককে না বলুন, মাদক পরিবার-সমাজ ও রাষ্ট্রের অভিশাপ’ স্লোগানে গতকাল সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে এ কর্মসূচি আয়োজন করে এলাকাবাসী। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সদর থানার ওসি সোহেল রানা, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রেজাউল করিম প্রমুখ।

আরও