সখীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে ভেড়ার খাদ্য বিতরণ

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১২৮টি পরিবারের মধ্যে ১২৮ বস্তা ভেড়ার খাদ্য বিতরণ করা হয়েছে।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১২৮টি পরিবারের মধ্যে ১২৮ বস্তা ভেড়ার খাদ্য বিতরণ করা হয়েছে। প্রতিটি বস্তায় ২৭ কেজি দানাদার খাদ্য রয়েছে। গতকাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে খাদ্য বিতরণ করা হয়। সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামিউল বাছীর, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. কানিজ ইয়াসমিনসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

আরও