ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: গ্রেফতার তিনজন রিমান্ডে

এদিন সকালে তাদের কারাগার থেকে তিন আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনে করে পুলিশ। পরে শুনানি শুরু হলে এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের তিনজনের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডের আবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন আসামির প্রত্যেকের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন মো. তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও সম্রাট মল্লিক (২৮)।

আজ শনিবার (১৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাদের প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, এদিন সকালে তাদের কারাগার থেকে তিন আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনে করে পুলিশ। পরে শুনানি শুরু হলে এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের তিনজনের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে তিনজনের প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৩ মে রাতে দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মোটরসাইকেল ধাক্কা লাগা নিয়ে ছুরিকাঘাতে সাম্য নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পরদিন তার বড় ভাই এস এ এম শরিফুল আলম শাহবাগ থানায় মামলা করেন।

এদিকে দ্রুততম সময়ের মধ্যে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চালায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে সম্পৃক্ত তিন আসামি তামিম, সম্রাট ও পলাশের অবস্থান শনাক্ত করা হয়। গত বুধবার সকালে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও