সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয় উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। অতীতে ব্যাংকের ব্যবস্থাপনায় ডিজিটাল তদারকি, নিরীক্ষা তদারকি ও ঋণ বিতরণে কিছু ঘাটতি ছিল। বর্তমানে এসব ঘাটতি চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা চালুর মাধ্যমে ব্যাংকটির পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।

ঢাকার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ৯টার দিকে সাভার বাজার রোডের আমিন টাওয়ারে কার্যালয়টির উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। অতীতে ব্যাংকের ব্যবস্থাপনায় ডিজিটাল তদারকি, নিরীক্ষা তদারকি ও ঋণ বিতরণে কিছু ঘাটতি ছিল। বর্তমানে এসব ঘাটতি চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা চালুর মাধ্যমে ব্যাংকটির পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থানের জন্যও ব্যাংকটিকে প্রস্তুত করা হচ্ছে। এজন্য ব্যাংকটিকে নিয়ে সঞ্জীবন প্রকল্প চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটিকে ব্যাংকের জন্য বড় সুখবর হিসেবে উল্লেখ করেন তিনি। এছাড়া ক্ষুদ্র ঋণ প্রকল্পের পাশাপাশি নতুন ধরনের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ব্যাংকটি এগিয়ে যাবে বলে জানান সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে ঢাকা বিভাগের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও