চাঁদপুরে মেঘনা নদীর ঘূর্ণি স্রোতে একটি কার্গো উল্টে পাঁচ হাজার বস্তা ধান ও চাল ডুবে গেছে। গতকাল সকালে চাঁদপুরের পুরানবাজার এলাকার ত্রিনদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।