সরাইলের দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত ২৫

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। সেই জেরে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত অরুয়াইল বাজারে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদল নেতা ধামাউড়া গ্রামের আব্দুল আজিজের মধ্যে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলছিল। সেই জেরে শুক্রবার রাতে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং পরে সেই উত্তেজনা দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এ নিয়ে পরদিন দুপুরে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

আরও