চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান তিনি।
বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, রাষ্ট্রপতি এসময় ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন।