নেত্রকোনায় নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জানা গেছে, স্থানীয় লোকজন সকালে নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো শার্টে মোড়ানো এবং ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করে

নেত্রকোনার পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজারসংলগ্ন একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় লোকজন সকালে নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো শার্টে মোড়ানো এবং ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করে।

কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও