এইচআরএসএসের প্রতিবেদন

অক্টোবরে ৬৪ রাজনৈতিক সহিংসতা, নিহত ১০

অক্টোবরে কমপক্ষে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫১৩ জন। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলের ৩৭টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮৬ জন ও নিহত নয়জন।

অক্টোবরে কমপক্ষে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫১৩ জন। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলের ৩৭টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮৬ জন ও নিহত নয়জন। তাছাড়া বিএনপির সঙ্গে আওয়ামী লীগ, জামায়াত ও অন্যান্য দলের অন্তত ২০টি সংঘর্ষ হয়েছে, যেগুলোয় আহতের সংখ্যা দুই শতাধিক।

মঙ্গলবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) অক্টোবরের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের স্বাক্ষর করা এ প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরের মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। রাজনৈতিক অস্থিতিশীলতা, সহিংসতা, রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তাহীনতা এবং আইনের শাসনের দুর্বলতা এ মাসের ঘটনাপ্রবাহে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী অক্টোবরে কমপক্ষে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫১৩ জন। এ মাসে সহিংসতার ৬৪টির মধ্যে বিএনপির অন্তর্কোন্দলের ৩৭টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮৬ ও নিহত নয়জন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আটটি সংঘর্ষে আহত হয়েছেন ৬০ জন, বিএনপি ও জামায়াতের মধ্যে ১০টি সংঘর্ষে আহত হয়েছেন ১৩৭ জন এবং নয়টি ঘটনা ঘটেছে বিভিন্ন দলের মধ্যে। নিহত ১০ জনের মধ্যে বিএনপির নয়জন ও চরমপন্থী দলের একজন।

প্রতিবেদন বলছে, ৬৪টি সহিংসতার ঘটনার ৫৭টিই ঘটেছে বিএনপির অন্তর্কোন্দল ও দলটির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। পাশাপাশি দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা অন্তত ১৭টি।

আরও