আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের জন্য প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। খবর বাসস।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলানগর
এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ কথা বলেন। সভায় একনেক চেয়ারপারসন ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘সরকার হাজার হাজার
কোটি টাকা খরচ করে অবকাঠামো নির্মাণ করছে। তাই আঞ্চলিক মহাসড়কে ন্যূনতম হারে হলেও টোল
আদায়ের ব্যবস্থা করতে হবে। এতে মানুষের মধ্যে টোল দেয়ার সংস্কৃতিও গড়ে উঠবে।’