ভৈরব নদ থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

শিমুল (৪০) জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে। তার পরিবারের সদস্যরা জানান, প্রায় সাত থেকে আট দিন আগে শিমুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি গ্রামে ভৈরব নদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির নাম শিমুল (৪০)। তিনি কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার কালা গ্রামের গাঙপাড়ার ভৈরব নদে কচুরিপানার ভেতরে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

শিমুল (৪০) জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে। তার পরিবারের সদস্যরা জানান, প্রায় সাত থেকে আট দিন আগে শিমুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা সরিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জীবননগর থানার কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

আরও