আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠাবিষয়ক’ সপ্তম শীর্ষ সম্মেলনে (সিআইসিএ) ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশ প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সম্মেলন কক্ষ ত্যাগ করেন। এ ঘটনায় বাংলাদেশের প্রতিনিধিদল ছাড়াও কয়েকটি দেশের প্রতিনিধিরা ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে সম্মেলন কক্ষ ছেড়ে যান।