খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দম্পতি নিহত

খুলনার দৌলতপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে রেলিগেট মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮)। তারা নগরীর বয়রা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড় অতিক্রম করছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তানভীর ও লামিয়া মারা যান। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, দুর্ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আরও