গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজআবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১৫ কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে এক কেজি পেঁয়াজবীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, এক কেজি জিংক, এক কেজি বোরন, ২০০ কেজি জৈব সার ও সাত কেজি বালাইনাশক দেয়া হয়।