নকল কসমেটিকস-ভেজাল খাদ্য বিক্রি, ছয় প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর পুরান ঢাকার চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব১০)। অভিযানে ছয় প্রতিষ্ঠানকে ১৫ লাখের অধিক অর্থ জরিমানা করা হয়েছে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়  র‍্যাব-১০। এতে বলা হয়, গতকাল শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম এবং র‍্যাব-১০’র সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধির উপস্থিতিতে চকবাজার ও কামরাঙ্গীরচরে ছয় প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে আকিব অ্যান্ড ব্রাদার্সকে ছয় লাখ টাকা, হাজী আব্দুল মজিদ স্টোরকে পাঁচ লাখ টাকা, অপর্না ট্রেডিং এজেন্সিকে তিন লাখ টাকা, পারভেজ ফুড প্রোডাক্টকে ২৫ হাজার টাকা, হিমেল ফুড প্রোডাক্টকে ২০ হাজার ও তালহা ফুড প্রোডাক্টকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুই লাখ টাকার ভেজাল কসমেটিকসও জব্দ করা হয়।

র‍্যাব আরো জানায়, বেশ কয়েকদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।

আরও