ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

আলাপচারিতার একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময়।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

আলাপচারিতার একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময়।’

জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের দেয়া ভাষণের পর সংক্ষিপ্তভাবে এ কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই: আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে এ চুক্তি সই করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ এ চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী কূটনৈতিক, অফিশিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি দেয়া হবে।

আরও