ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ২৫

এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। তবে আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি। তাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগরের তিনটি ইউনিয়নের নির্বাচনী আসন বিন্যাস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও মন্তব্যের জেরে উত্তেজনা তৈরি হয়। এর জেরে গত বুধবার রাতে আক্কি গোষ্ঠীর দানা মিয়া একই এলাকার আরজু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করেন। এ ঘটনার পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। তারই ধারাবাহিকতায় আজ সকালে আক্কি গোষ্ঠী ও পাঠান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে।

এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। তবে আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি। তাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও