সৌদি আরবের বেসামরিক অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেছে ঢাকা।
বিবৃতিতে বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।