শেরপুরে নিজের ধানক্ষেতে মিলল কৃষকের মরদেহ

চারদিন আগে নিজের ধানক্ষেতে কাজ করার জন্য বের হন আব্দুল খালেক। এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত তিনদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এবং এলাকায় মাইকিং করে তার খোঁজ মেলেনি। আজ সকালে ধানক্ষেতে গিয়ে বাবার অর্ধগলিত মরদেহ দেখতে পান তার ছেলে।

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের ইন্ধিলপুর গ্রামে ধানক্ষেত থেকে মধ্য বয়ষ্ক এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। বুধবার (২০ আগস্ট) মো. আব্দুল খালেক নামের এ কৃষকের নিজের জমি থেকেই তার মরদেহ উদ্ধার হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইন্ধিলপুর পশ্চিমপাড়া মৃত জন আলীর ছেলে আব্দুল খালেক। তার বয়স আনুমানিক ৬৫ বছর। চারদিন আগে নিজের ধানক্ষেতে কাজ করার জন্য বের হন তিনি। এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত তিনদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এবং এলাকায় মাইকিং করে তার খোঁজ মেলেনি।

আজ সকালে ধানক্ষেতে গিয়ে বাবার অর্ধগলিত মরদেহ দেখতে পান তার ছেলে। পরে পরিবার ও স্থানীয়দের নিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

শেরপুর জেলা শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ বলেন, চারদিন আগে হারিয়ে যাওয়া মধ্য বয়ষ্ক আব্দুল খালেকের অর্ধগলিত লাশ তার নিজ ধানক্ষেত থেকে পাওয়া গেছে।

আরও