ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, আপনাদের এখানে একটা স্লোগান আছে যে, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই সঙ্গে যোগ করে বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এ অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া। এ কথা আমাদের সবসময় জোরের সঙ্গে বলতে হবে যে, এ সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার অবশ্যই আমি রক্ষা করব

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এ অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া। তিনি বলেন, এ সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেটা রক্ষা করতে হবে।

আজ দুপুরে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আপনাদের এখানে একটা স্লোগান আছে যে, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই সঙ্গে যোগ করে বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এ অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া। এ কথা আমাদের সবসময় জোরের সঙ্গে বলতে হবে যে, এ সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার অবশ্যই আমি রক্ষা করব।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অভূতপূর্ব নিদর্শনের দেশ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শুধু আজকে নয়, যুগান্তর ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ এক সঙ্গে বাস করছে। আমাদের সাহিত্য, সংস্কৃতি, শিল্প সবকিছুর মধ্যে এ অভূতপূর্ব সম্মিলন ও সম্প্রীতি নিদর্শন আপনারা সবসময় পাবেন।

এসময় এ সম্প্রীতির বন্ধন নষ্ট করতে যারা বিভিন্নভাবে বিভাজন সৃষ্টি করে সুবিধা নিতে চায়, তাদের ব্যাপারে রাষ্ট্রপতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা একটা ট্রাজিশন পার হচ্ছি। একটা ভয়াবহ অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়ার কাজ শুরু করেছি। রাষ্ট্রপতি ধৈর্যের সঙ্গে এ কাজ এগিয়ে নেয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

এসময় তিনি যেকোনো মূল্যে শান্তিপূর্ণভাবে ও নিরাপত্তার সঙ্গে পূজা সম্পন্ন করার আশা পুনর্ব্যক্ত করেন এবং সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের বিষয়ে যথাযথ সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।

পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আপনাদের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা।

এ সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বক্তব্য দেন। হিন্দু সম্প্রদায় ও পূজা উদযাপন কমিটির নেতরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি মন্দির প্রাঙ্গণে পৌঁছে রাষ্ট্রপতি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আরও