ব্যাটারি তৈরি প্রতিষ্ঠানে ৩১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন

জব্দ করা দলিল ও কাগজপত্র বিস্তারিত পর্যালোচনা ও হিসাব শেষে দেখা যায়, প্রতিষ্ঠানটি ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে তারা প্রকৃত তথ্য গোপন রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকার মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে। ঢাকার মূল্য সংযোজন করের নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ রাজস্ব ফাঁকির ঘটনা উন্মোচন করেছে।

গত ৩ আগস্ট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি নিবারক দল জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেড প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়েছে।

পরবর্তীতে জব্দ করা দলিল ও কাগজপত্র বিস্তারিত পর্যালোচনা ও হিসাব শেষে দেখা যায়, প্রতিষ্ঠানটি ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে তারা প্রকৃত তথ্য গোপন রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল।

উন্মোচিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আরও