যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বা ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দূতাবাস এ তথ্য জানায়।
পোস্টে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে আপনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন।
এতে আরো বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আপনার অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘন করে থাকলে সেটিও তাদের নজরে আসবে। এক্ষেত্রে কোনো ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।