রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন, আলোচনা শুরু

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন হয়েছে। আজ রোববার (৮ জানুয়ারি) চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাবটি উত্থাপন করেন। পরে সংসদে আইন প্রণয়ন শেষে ধন্যবাদ প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের আলোচনা শুরু হয়।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রথম দিনে অংশ নেন শফিকুর রহমান, নুরউদ্দিন চৌধুরী নয়ন, আনোয়ারুল আবেদীন খান।এ অধিবেশন জুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা এ ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও ধন্যবাদ প্রস্তাবের পর আলোচনায় অংশ নেবেন। পরে সংসদে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করা হবে।

গত বৃহস্পতিবার ২০২৩ সালের প্রথম এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। এরপর সংসদের বৈঠক মুলতবি করা হয়। আজ রোববার সোয়া চারটার সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আরও